বিক্ষোভে আজও উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, উপাচার্যের কার্যালয়ের সামনে সংহতি সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অবরোধের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সব কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে ক্যাম্পাস ছেড়ে যেতে শিক্ষার্থীদের আবারও নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণাকে প্রত্যাখ্যান করে বুধবার সকালে আবারো আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। আন্দোলনরতদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হলগুলো প্রদক্ষিণ করে আন্দোলকারীরা। এসময় বিভিন্ন হল থেকে দলে দলে বের হয়ে মিছিলে যোগ দেয় শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ক্যাম্পাস ছাড়ার নির্দেশে ক্ষোভ প্রকাশ করেন ছাত্র- ছাত্রীরা।

ক্যাম্পাসেই অবস্থান করতে দেখা গেছে বেশিরভাগ শিক্ষার্থীদের, তবে সকালে হল ছাড়তেও দেখা গেছে অনেককে।অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আজ শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে যেতে আবারও নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এদিকে আন্দোলনের নামে নাশকতার আশঙ্কায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে হলত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে