পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন কর্মসূচীতে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী কে লাল কার্ড দেখিয়ে পদত্যাগের দাবী জানিয়ে স্লোগান দিতে থাকে।

অভিযোগ পাওয়া গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন মূখপাত্রের বাড়িতে পুলিশ পাঠিয়ে হ্যারাজমেন্ট করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ভিত্তিতে আজ ভিসিকে লাল কার্ড দেখিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগের দাবী জানিয়ে স্লোগান দিতে থাকে। গত ২৮শে অক্টোবর থেকে ১২ দফা দাবীতে আন্দোলনরত অবস্থায় আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজমান।

ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে