অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং/ফার্ম) শ্রেণীতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ (৬ নভেম্বর) শেষ দিনে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ডি’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ও জীব বিজ্ঞান অনুষদে মোট ৫৫০ আসনের বিপরীতে ২৩ হাজার ১৫২টি আবেদন জমা পড়ে। প্রতি আসনের জন্য প্রায় ৪২ জন ভর্তিচ্ছু আজ অনুষ্ঠিত ভর্তিযুদ্ধে অংশ নেয়।

কর্তৃপক্ষের সুপরিকল্পিত পদক্ষেপ ও কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কারণে এবারের ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ত্রুটিমুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রক্টরিয়াল বডির সার্বক্ষণিক তৎপরতা, ভ্রাম্যমান আদালত, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনসিসি ও রোভার স্কাউটস-এর সহযোগিতা এবং গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজরদারির কারণে এবারের ভর্তি পরীক্ষা নির্বিঘেœ অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নফাঁস, প্রক্সি ও জালিয়াতির মতো কোন ঘটনা ঘটেনি।মোট ২ হাজার ৩০৫ আসনের জন্য এবার আবেদন করে ৬১ হাজার ৯৪২ শিক্ষার্থী। প্রায় শতভাগ আবেদনকারী পরীক্ষায় অংশ নেয়। দেশের দূর-দূরান্তের জেলাগুলো থেকে ব্যাপক সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতি এবারও ছিল লক্ষ্যণীয়।

পরীক্ষা-ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আজও বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সরওয়ার মুর্শেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. মোস্তফা কামাল, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ নওয়াব আলী খান প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে। নতুন ভর্তিকৃতদের ক্লাস শুরু হবে আগামী ১১ জানুয়ারি থেকে।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে