বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (ওছঅঈ) এর আয়োজনে ‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে আই কিউ এ সি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর ২০১৯) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সঠিক পথে আছে। একই সঙ্গে বর্তমান ভাইস-চ্যান্সেলর এর দিক-নির্দেশনায় এই বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করে ইউজিসি। সভাপতির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বলেন, বর্তমান আধুনিক বিশ্বর সঙ্গে মিল রেখে সময়োপযোগী উচ্চশিক্ষা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, ভার্চুয়াল ক্লাসরুম, গবেষণা ও নিয়মিত জার্নাল প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবেও জানান তিনি।
সেমিনারে ওছঅঈ’র পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: মোরশেদ হোসেন, রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:), ইউজিসি এর পরিচালক (এসপিকিউএ) ড. সুলতান মাহমুদ ভূইয়া, ওছঅঈ’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ রুহুল আমিনসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























