রাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান দুর্নীতিবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধকালে  (রাবি) শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
এছাড়া আব্দুল্লাহ শুভ নামের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক নেতাকে আটক করে পুলিশ। ঘটনায় আহতরা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।সরজমিনে দেখা যায়,  আন্দোলনকারীরা বিকেল ৫টায় প্রধান ফটকে মানববন্ধনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন শুরজ চালিয়ে যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মচারীরা সংহতি জানিয়ে তাদের  কর্মসূচিতে যোগ দেন।
মানববন্ধন শেষে  শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকে। এদময় পুলিশ তাদের বেশ কয়েকবার বাঁধা দেয়। কিন্ত পুলিশের নিষেধ  উপেক্ষা করে যানবাহন থামিয়ে দিলে পুলিশ তাদের উপর হামলা চালায় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের এক কর্মকর্তা আন্দোলনকারী শিক্ষার্থীদের গাড়িতে হাত দিলে মামলার হামকি দিতেও দেখা যায়। যদিও আন্দোলনকারী শিক্ষার্থীরা যানবাহনে আঘাত বা হামলার করেনি।
পরে নগরীর মতিহার জোনের এসি(এসিস্ট্যান্ট কমিশনার) মাসুদ রানা এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে বলেন। কিন্তু আন্দোলনকারীরা রাস্তা থেকে না সরে যানবাহনগুলোকে যেতে বাঁধা প্রদান করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজনকে আটক করে পুলিশ।  আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজনকে বেধড়ক মারধর করেন পুলিশের সদস্যরা।
এ বিষয়ে মতিহার জোনের এসি মাসুদ রানা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেছি। কিন্তু তারা না সরলে ছত্রভঙ্গ করে দিয়েছি। তবে একজন আটকের বিষয়টি অস্বীকার করেন তিনি।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরাই আমাদের (পুলিশের) উপর হামলা করেছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।
হামলার শিকার আব্দুল মজিদ অন্তর, বলেন ”শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছিলাম, পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালিয়েছে।এতে আমাদের ৪ জন সহযোদ্ধা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি কিন্তু এখনো পর্যন্ত প্রক্টর বা প্রশাসনের কেউ আমাদের কোন খোঁজ নেয়নি। নূন্যতম সৌজন্যবোধের পরিচয় তারা দিতে পারেনি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নায্য দাবি নিয়ে মাঠে দাঁড়িয়েছিলাম। আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগসাজশে তারা এ হামলা চালিয়েছে। রাতের মধ্যে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।”
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে