জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ছাত্র-ছাত্রীদের আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ে জরুরী সিন্ডিকেটের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।এর আগে দুপুরে টানা ৯ দিন পর বাসা থেকে বের হয়ে নিজ কার্যালয়ে আসেন ভিসি ফারজানা। এরপর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।এর আগে ভিসির অপসারণের দাবিতে বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে ভিসিপন্থিরা আন্দোলনকারীদের বাসভবনের সামনে থেকে সরিয়ে উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন। এজন্য ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।আজ (মঙ্গলবার) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-সাংবাদিকসহ কমপক্ষে ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের জাবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























