ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে আজ (০৫ নভেম্বর) ‘বি’ ইউনিটের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ৩০মিনিট থেকে সকাল ১০ টা ৩০মিনিট পর্যন্ত, বেলা ১১টা ৩০মিনিট থেকে দুপুর ১২ টা ৩০মিনিট পর্যন্ত, দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট চার শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতি ছিলো প্রায় শতভাগ। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল বডির ব্যাপক তৎপরতা এবং গোয়েন্দা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির মধ্য দিয়ে আজও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সরওয়ার মুর্শেদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. মোস্তফা কামাল, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক, প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ নওয়াব আলী খান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রমুখ।

আগামীকাল (৬ নভেম্বর) ভর্তি পরীক্ষার শেষ দিন সকাল ৯টা ৩০মিনিট থেকে সকাল ১০ টা ৩০মিনিট পর্যন্ত (রোল নম্বর ০০০০১ থেকে ০৬৯১০), বেলা ১১টা ৩০মিনিট থেকে দুপুর ১২ টা ৩০মিনিট পর্যন্ত (রোল নম্বর ০৬৯১১ থেকে ১৩৮২০), দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (রোল নম্বর ১৩৮২১ থেকে ২০৭৩০) এবং বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (রোল নম্বর ২০৭৩১ থেকে অবশিষ্ট) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে