ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

আজ (৪ নভেম্বর) সকাল ৯টা ৩০মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বেলা ১১টা ৩০মিনিট থেকে দুপুর ১২ টা ৩০মিনিট পর্যন্ত (রোল নম্বর ০০০০১ থেকে ০৬৯১০) এবং দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (রোল নম্বর ০৬৯১১ থেকে অবশিষ্ট)। পরীক্ষায় উপস্থিতি ছিলো প্রায় শতভাগ।

পরীক্ষা-ব্যবস্থাপনা ও আইন-শৃংখলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সরওয়ার মুর্শেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, আইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. মোস্তফা কামাল, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক, ‘এ’ ইউনিট সমন্বয়কারী ও আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, ‘সি’ ইউনিট সমন্বয়কারী ও মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডল, প্রফেসর ড. এম. এয়াকুব আলী, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ প্রমুখ।

এদিকে, শৃংখলারক্ষা এবং প্রক্সি ও জালিয়াতিমুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে প্রচুর সংখ্যক পুলিশসহ সাদা পোষাকে নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা পরীক্ষার হলসমূহে শৃংখলা রক্ষায় কাজ করছে।

আগামীকাল (৫ নভেম্বর) সকাল ৯টা ৩০মিনিট থেকে সকাল ১০ টা ৩০মিনিট পর্যন্ত (রোল নম্বর ০০০০১ থেকে ০৬৯১০), বেলা ১১টা ৩০মিনিট থেকে দুপুর ১২ টা ৩০মিনিট পর্যন্ত (রোল নম্বর ০৬৯১১ থেকে ১৩৮২০), দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (রোল নম্বর ১৩৮২১ থেকে ২০৭৩০) এবং বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (রোল নম্বর ২০৭৩১ থেকে অবশিষ্ট) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে