কুষ্টিয়া প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০১৯ উপলক্ষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ইবির মেইন গেটের পাশে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্নার এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুভ উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য আবু সাঈদ মোহাম্মদ আলী, হালিমা খাতুন, মাহাবুব বিন শাহজাহান, জুলফিকার আলী এবং মোঃ মনিরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) এস এম হাসিবুর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























