ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে অধ্যাপক মো: আখতারুজ্জামান, অধ্যাপক শিরীণ আখতার এবং অধ্যাপক মো: সাদেকুল আরেফিন নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্যানেল থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক মো: আখতারুজ্জামান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চলতি দায়িত্বে থাকা সহ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার উপাচার্য হিসেবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো: ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। এক অভিনন্দন বার্তায় বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, দেশের তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে দায়িত্ব পাওয়ায় উচ্চশিক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে। ভবিষ্যতে এই ধারাকে এগিয়ে নিতে দেশের সব বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করবে বলেও প্রত্যাশা করেন প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

বেরোবি ভাইস-চ্যান্সেলর ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত তিন উপাচার্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে