বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ৪র্থ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ইনস্টিটিউট গ্যালারী রুমে নবীন বরণ অনুষ্ঠানের পাশাপাশি “কর্পোরেট ইথিকস: সাস্টেইনেবল ইকোনমি এন্ড সায়েন্স এন্ড টেকনোলজি” শীর্ষকএকটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আইবিএ চতুর্থ ব্যাচের প্রোগ্রাম চেয়ারম্যান ড. হাছানাত আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে আলোচনা উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মুহাম্মদ মুনীর চৌধুরী।মুনীর চৌধুরী বলেন, কর্পোরেট দুর্নীতি আমাদেরএমনভাবে চেপে ধরেছে যে, নীতি নির্ধারকেরাও তাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। সিন্ডিকেট করেদুর্নীতির কবলে সারা দেশ। এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরী।দেশ প্রেম এবং মনুষ্যত্বের বোধ নিয়ে আমাদেরএই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।এছাড়াও তিনি কর্পোরেট অঙ্গনে দুর্নীতি প্রতিরোধেআধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট পরিচালক ড. এ কেশামসুদ্দোহা। নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক পরিচালক ড. মুহসিন উল ইসলাম,আকতার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালন করেন সহকারি অধ্যপক মৃণাল কান্তি সেন।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























