কুষ্টিয়া প্রতিনিধিঃ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোছাঃ ইসমত আরা খাতুন। মুখ্য আলোচক তার আলোচনায় বলেন বাঙালি জাতির ইতিহাসে আরেক কলঙ্কিত দিন রক্তক্ষরা জেলহত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি ৩ নভেম্বর। যে কয়েকটি ঘটনা বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতমটি ঘটেছিল ১৯৭৫ সালের এই দিনে। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে