৩রা নভেম্বর জেলহত্যা দিবসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় শোক র্যালী ও সাড়ে ১১টায় জাতীয় চার নেতার শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পন ও পথসভার আয়োজন করা হয়।
পথসভায় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ তার বক্তব্যে বলেন, “স্বাধীনতার অপশক্তি এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা নির্মূল করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে নির্মম ঘটনা ঘটায় তা কখনোই পুরনীয় নয়।” এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য ৩ নভেম্বর প্রথম প্রহরে বাংলাদেশ ছাত্রলীগ, পাবিপ্রবি শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























