আগামীকাল (৪ নভেম্বর) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং/ফার্ম) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথম দিন সকাল ৯টা ৩০মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা ৩০মিনিট থেকে দুপুর ১২ টা ৩০মিনিট পর্যন্ত (রোল নম্বর ০০০০১ থেকে ০৬৯১০) এবং দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (রোল নম্বর ০৬৯১১ থেকে অবশিষ্ট) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর ‘বি’ এবং ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ হাজার ৩০৫ আসনের জন্য এবার আবেদন করেছে ৬১ হাজার ৯৪২ শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ২ হাজার ২২৩টি এবং ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৩০ টি আবেদন জমা পড়েছে । প্রতি আসনের বিপরীতে ‘এ’ ইউনিটে ৯ জন এবং ‘সি’ ইউনিটে ১৯ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবে ।
এদিকে, নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থায় নির্বিঘেœ ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে কর্তৃপক্ষ গতকাল (০২ নভেম্বর) রাতে কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা ও পুলিশ প্রশাসন, র্যাব এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাথে মতবিনিময় করেছেন। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় প্রক্টরিয়াল বডি তৎপর রয়েছেন। এবারও পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল, হেড ফোনসহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স যন্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। ক্যাম্পাসের প্রবেশপথে থাকবে অত্যাধুনিক আর্চওয়ে গেট। উন্নত মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে ভ্রাম্যমান আদালতের সার্বক্ষণিক নজরদারি থাকবে। ক্যাম্পাস এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থী এবং তাদের অভিভাকদের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য প্রবেশপথের সামনের চত্বরে বিএনসিসি এবং রোভার স্কাউটস-এর হেল্প ডেস্ক-এর ব্যবস্থা থাকছে।
এদিকে, ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুনরূপে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাগত জানাতে ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুশোভিত করা হয়েছে।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























