সিরাজগঞ্জের সদরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য বকুল হায়দার।

শনিবার রাতে, সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুল বাড়ীয়ার দত্তবাড়ী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বকুল হায়দার মোটরসাইকেলে করে পিপুলবাড়ীয়া বাজার থেকে বাড়ী ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে, তাকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে