ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কর্তৃপক্ষ কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র সভাপতিত্বে ভিসি’র বাংলোয় আজ (০২ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ নওয়াব আলী খান, ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস. এম. তানভীর আরাফাত, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস, র‌্যাব-১২-এর কোম্পানী কমান্ডার এম এম এইচ ইমরান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ, শৈলকূপা থানার ওসি মোঃ বজলুর রহমান, এনএসআই-এর যুগ্ম-পরিচালক ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা ও পুলিশ পুলিশ প্রশাসন ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে