ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, ললিতকলার জ্ঞান ও চর্চা বর্জিত একজন মানুষ শিক্ষিত হলেও ক্রমাগত সে একটি পশুতে রূপান্তরিত হয়। আমরা সুজন বিদ্বান চাই। সেকারণে শিল্পকলা চর্চার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে সুকুমারবৃত্তি চর্চা ও বোধবুদ্ধি বিকাশের জন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। ইতোমধ্যে চারুকলা বিভাগ খোলা হয়েছে। আমরা সংস্কৃতি চর্চায় বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা কোন অন্ধকার প্রকোষ্ঠে থাকতে চাইনা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে হবে আকাশের মতো উদার সংস্কৃতি চর্চা।

আজ (০২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত পাঁচদিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, নৃত্যের বিভিন্ন মুদ্রার মাধ্যমে আমরা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং অগ্রযাত্রাকে তুলে ধরতে পারি। শুধু লেখাপড়ার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে বিচরণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, আমাদের যতই মেধা থাক প্রশিক্ষণ ছাড়া আমরা সফলতার চরম পর্যায়ে যেতে পারবো না। প্রশিক্ষণের বিকল্প নেই। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সমাপনী অনুষ্ঠানের সভাপতি নৃত্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান। অতিথির বক্তব্য প্রদান করেন ভারতের নৃত্য প্রশিক্ষক সোমা গিরি।

নৃত্য প্রশিক্ষক সোমা গিরিকে ক্রেস্ট উপহার দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সবশেষে নৃত্য পরিবেশিত হয়।উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইসরাত আঞ্জুম অনুষ্ঠান স ালনা করেন।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে