১২ দফা দাবিতে গত ২৮ অক্টোবর থেকে আন্দোলনরত আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কিন্তু প্রসাশনের পক্ষ থেকে বা ভিসির পক্ষ থেকে সমাধানের চেস্টায় কেও আসেনি। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে যেয়ে ভিসির পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন করছে আজ সকাল থেকে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম রোস্তম আলি মৌখিকভাবে ১২ দফা দাবি মেনে নিলেও শিক্ষার্থীরা লিখিত দেয়ার দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের দাবি, অতিতেও ভিসি এরকম মৌখিকভাবে আশ্বাস দিয়েও তা পূরন করেনি তারই পরিপ্রেক্ষিতে এবার লিখিত নোটিশ না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাসের বেশির ভাগ দিন ক্যাম্পাসে থাকেন না। তিনি রাজশাহী ও ঢাকায় থাকেন। ফলে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিকর পরিস্থিতি লেগেই আছে।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























