কুষ্টিয়া প্রতিনিধিঃ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের উদ্যোগে ইইই দিবস- ২০১৯ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত করা ছিল। প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠান । আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিস এর মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমান ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং সিএসই বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোঃ আব্দুল্লাহ আনসারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোছাঃ ইসমত আরা খাতুন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বৃন্দ ও আমন্ত্রিত শিল্পীরা অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























