রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েসিস ফাউন্ডেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হিসাব বিজ্ঞান ও তথ্যব্যস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরেফীন মেহেদী হাসান সভাপতি এবং ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল আলম ইব্রাহিম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।


শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। রাবি ছাত্র উপদেষ্টা ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ কমিটি আগামী এক বছর কার্যকর থাকবে। এসময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি-১ আল আমিন, সহ-সভাপতি-২ আহাদ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর সালাম, সাংগঠনিক সম্পাদক ইমামুল হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মুন্নাফ হোসাইন নিরব, সমাজসেবা সম্পাদক নাজমা আক্তার তিথী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জনি মিয়া, অর্থ সম্পাদক সাগর হেসেন, দপ্তর সম্পাদক সামিউল আলম, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, কার্যনির্বাহী সদস্য নাইমুল ইসলাম চৌধুরী রাফি ও পপি রানী।
কমিটি ঘোষণার পর অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, বিশ্বিদ্যালয় হলো মুক্ত জ্ঞানের চর্চাকেন্দ্র। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে দেশ ও জাতির কল্যাণে নানা কল্যাণমূলক কাজ করবে। এতে তারা যেমন মানুষকে বিভিন্নভাবে সচেতন করে থাকে তেমনি তারা নিজেরাও সচেতন হয়। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ওয়েসিস ফাউন্ডেশন এর কার্যক্রমগুলো হলো শিক্ষাবান্ধব। এমন কল্যাণকর কাজের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে।
এ বছরের ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।প্রতিষ্ঠার পর এটাই তাদের প্রথম কমিটি।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























