অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০১ নভেম্বর ২০১৯) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নোবিপ্রবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে মোট ৪৩টি কেন্দ্রে একযোগে সকাল ১০.৩০ থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩ টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ ইউনিটে এবার ৮টি বিষয়ের ২৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছে ২০ হাজার ৩০৮ জন শিক্ষার্থী। সে হিসেবে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৭০ জন লড়াই করবে। ‘এ’ ইউনিটভুক্ত বিষয়গুলো হলো বিষয় কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড ম্যাথমেটিক্স, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিসিটিক্স ও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং। বি ইউনিটে ৪টি বিষয়ের ১৬২টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৭ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী। সে হিসেবে বি ইউনিটে প্রতি আসনের বিপরীতে ১০৮ জন লড়াই করবে। ‘বি’ ইউনিটভুক্ত বিষয়গুলো হলো ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি।

অনুষ্ঠিতব্য উভয় ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর উপস্থিতি ছিলো শতকরা প্রায় ৮১ ভাগ।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ভর্তি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো: দিদার-উল-আলম, নোবিপ্রবি কোষাধক্ষ্য প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোয়াখালীর জেলা প্রশাসক জনাব তন্ময় দাস, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন নোবিপ্রবি শিক্ষা অনুষদের ডিন এবং পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপকমিটির আহ্বায়ক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মহসীন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নোয়াখালী কলেজের অধ্যক্ষ আল হেলাল মো. মোশারফসহ উচ্চ পর্যায়ের একটি ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

সকালে প্রথমে উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম, নোয়াখালী সরকারি কলেজ পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এসময় উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘নোয়াখালীবাসীর সহায়তায় অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বিঘেœ ভর্তি কর্মযজ্ঞ চলছে। নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রমের পাশাপাশি স্থানীয় এমপি জনাব একরামুল করিম চৌধুরি, পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সহেল, উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন জেহানসহ সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃ¡বৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা প্রশাসন, জেলা প্রশাসন, ছাত্রনেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষ পরীক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করছে। সব মহলের এমন অকৃত্রিম আন্তরিকতার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম তাদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান’। এদিকে পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের সর্বত্র আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এসেছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছাা জানিয়ে বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন দিয়ে ক্যাম্পাসের প্রতিটি জায়গাকে সাজানো হয়েছে। এছাড়া বিভিন্ন জেলাভিত্তিক ছাত্রফোরামগুলো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে তথ্য কেন্দ্রে খুলে শিক্ষার্থীদের সহায়তা করে। ভর্তিচ্ছুদের সহায়তার জন্য পরীক্ষার হলগুলোর সামনেও তথ্য কেন্দ্র স্থাপন করেছে তারা। নোয়াখালী জেলা শহরেও পরীক্ষার্থীদের সহায়তা করতে নানা ব্যক্তি ও সংগঠন আন্তরিকভাবে কাজ করছে।

প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবার ভর্তি কমিটি এবং ১৪টি উপ-কমিটি গঠন করা হয়। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণির প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক, ব্যবসায় প্রশাসন, শিক্ষা বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদসহ ৬টি অনুষদ এবং আইআইটি ও আইআইএস সহ ২টি ইনস্টিটিউটের অধীনে মোট ৩০টি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৩০টি বিষয়ের ১ হাজার ২৮৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৮ হাজার ৭৬০টি। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বে ৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আজ পরীক্ষার প্রথমদিন ০১ নভেম্বর শুক্রবার এ এবং বি ইউনিটের পরীক্ষা যথাক্রমে সকাল ১০.৩০ থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩ টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আগামীকাল দ্বিতীয় দিন ০২ নভেম্বর শনিবার সি, ডি, ই ও এফ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ০৯.০০টা থেকে ১০.৩০টা পর্যন্ত হবে সি ইউনিট এবং দুপুর ১২.৩০টা থেকে ১.৩০টা পর্যন্ত ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ই এবং এফ ইউনিটের পরীক্ষা যথাক্রমে বিকাল ৩.৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্বকেন্দ্রসহ মোট ৩১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে