শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।
আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শুক্রবার ফুটবল খেলা নিয়ে ছাত্রদের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়।
এর জেরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিলে একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























