রাজধানীর টিকাটুলির নিজ কার্যালয় থেকে ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাবের অভিযানে তাকে আটক করা হয়। এসময় কাউন্সিলন মঞ্জুর কার্যালয় থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেন র্যাব সদস্যরা। পরে ময়নুল হক মঞ্জুকে সঙ্গে নিয়ে তার টিকাটুলির বাসায় অভিযানে যায় র্যাব।
আটক হওয়া ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জু ওয়ারি থানা আওয়ামী লীগের সদস্য। পাশাপাশি ঢাকা মহানগর আওয়ামী লীগের আগের কমিটিতেও সদস্য ছিলেন তিনি।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























