বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর আধুনিকীকৃত মেডিকেল সেন্টার এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৩০ অক্টোবর ২০১৯) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় মেডিকেল সেন্টারটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এফডব্লিউসি, পিএসসি (অবঃ), অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. আর এম হাফিজুর রহমান, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, সাইবার সেন্টারের পরিচালক মুহাঃ শামসুজ্জামান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক মোঃ আব্দুল্লাহ্ আল-মাহবুব, পিএস টু ভিসি (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, বেরোবি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল, মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার (ডেন্টিস্ট) ডাঃ এ. এম. এম শাহ্রিয়ার, মেডিকেল অফিসার ডাঃ সুলতানা তারান্নুম নিজামী, ডাঃ অলক কুমার দাস, ডাঃ নীলুফার বানুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিপূর্বে মেডিকেল সেন্টারটি চালু থাকলেও আরো অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করাসহ পুরো সেন্টারটি নতুনভাবে সাজানো হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























