বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ অক্টোবর ২০১৯) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও সভায় সভাপতিত্ব করেন।
আগামী ১০ নভেম্বর রবিবার থেকে ১৩ নভেম্বর বুধবার ২০১৯ তারিখ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার আইন-শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষে আয়োজিত সভায় প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ আতিউর রহমান নিরাপত্তা সংশ্লিষ্ট সার্বিক বিষয়গুলো তুলে ধরেন। সভায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হল এর প্রভোস্ট মোঃ শাহীনুর রহমান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক মোঃ আব্দুল্লাহ্ আল-মাহবুব, রংপুর মেট্রোপলিটন পুলিশ, এনএসআই, ডিজিএফআই, আনসার বাহিনীর সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল এর প্রভোস্ট বডির অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ নেয়।
সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























