পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা ১২ দফা দাবীতে আন্দোলন শুরু করেছে আজ ২৯শে অক্টোবর, মঙ্গলবার থেকে। প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ , উপাচার্যের বিরুদ্ধে ঘুষ লেনদেন এর বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন সহ মোট ১২টি দাবীতে আজ সকাল থেকে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


এদিকে নিয়োগপ্রার্থীকে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে উপাচার্যের ঘুষ লেনদেন এর বিষয়ে বিভিন্ন মিডিয়াতে একটি অডিও ভাইরাল হয় এবং যে নিউজ পাবলিশ হয় সেই নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক কে শোকজ নোটিশ পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জের ধরে গতকাল শিক্ষার্থীরা ঐ শোকজ নোটিশ প্রত্যাহার সহ ৪ দফা দাবীতে আন্দোলন করায় রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঐ শোকজ নোটিশ প্রত্যাহার করে, ঐ শিক্ষকবৃন্দের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানায় প্রসাশন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ রোস্তম আলিকে ঘুষ নেবার বিষয়ে জানতে চাইলে বলেন- “এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। অনেকেই চায়না যে আমি বিশ্ববিদ্যালয়ে থাকি তাই আমার বিরুদ্ধে এই চক্রান্ত। যদি প্রমাণ দিতে পারে আমি তখন ই পদত্যাগ করব।” এখানে অফিসের কেও জড়িত থাতে পারে বলে মনে করেন তিনি। পরে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন এখানে সবগুলি দাবীই যৌক্তিক ও মেনে নেয়া সম্ভব এবং সকল উত্থাপনকৃত দাবীগুলোর প্রক্রিয়া আগে থেকেই চলছে, এগুলো ধীরে ধীরে পূরণ করা সম্ভব ও পূরণ হয়ে যাবে বলে জানান। তবে প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবীর বিষয়ে কোন কথা বলেননি উপাচার্য।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























