ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী –(ড. রাশিদ আসকারী) ২ বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন।
মঞ্জুরী কমিশন আদেশ ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং-১০, ১৯৭৩) এর ৪(১) (সি)ও ৪(৪) ধারার বিধানবলে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। ইউজিসি’র পত্র নং- প্রশা:/১৮৩(৩)/০৯-১১/৮৪৩১, তারিখ-২২/১০/২০১৯ এর মাধ্যমে তাকে এই মনোনয়ন প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ ইসলাম ভাইস-চ্যান্সেলরকে এ মনোনয়ন লাভ করায় কমিশনের পক্ষ থেকে সাদর অভিনন্দন জানিয়েছেন।
কমিশনকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে তিনি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র সক্রিয় সহযোগীতা কামনা করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























