রাবি প্রতিনিধিঃ প্রশাসক প্রথা বাতিল, অফিস সময় কমিয়ে আনা, চাকুরির মেয়াদ বৃদ্ধিসহ ছয় দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। এরই মধ্যে এসব দাবির পক্ষে লিফলেট ও স্বাক্ষর গ্রহণ কর্মসূচী পালন করা হয়েছে।
সমিতির সভাপতি মোক্তাদির হোসেন রাহী ও সাধারণ সম্পাদক রাব্বেল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।  তাদের দাবি গুলো হলো, অফিস সময়সূচী পূর্বের ন্যায় সকাল ৮ টা থেকে ২ টা পর্যন্ত করা, প্রশাসক প্রথা বাতিল করে রেজিস্ট্রার/ লাইব্রেরিয়ান/ পরীক্ষা নিয়ন্ত্রক / পরিচালক সহ সকল সমমানের পদসমুহে স্থায়ী ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেয়া, উপ-রেজিস্ট্রার বা সমমান  পদসমুহে অতিরিক্ত রেজিস্ট্রার বা সমমান পদসমুহে পদোন্নতির ব্যবস্থা করা , কর্মকর্তাদের নীতিমালায় পদোন্নতির সকল স্তরে ( সেকশন অফিসার থেকে উপরেজিস্ট্রার ) এক বছর করে কমানো, কর্মকতার্দের চাকরীর মেয়াদ ৬৫ বছরে উন্নীত করা এবং কর্মকর্তাদের পদোন্নতিসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিটি কমিটিতে অফিসার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা ।
এতে উল্লেখ করা হয়, গত ২ অক্টোবর সিন্ডিকেট সভায় অফিসারদের নীতিমালা সংশোধন কমিটিতে পূর্বের ন্যায় অফিসার সমিতির সভাপতিকে সদস্য  হিসেবে না রেখে শুধুমাত্র শিক্ষকদের নিয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়। যেটাকে প্রশাসনের অযৌক্তিক এবং এক পেশে সিন্ধান্ত বলে মনে করে সমিতি।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে