ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে রবিবার বিভাগের সাবেক শিক্ষক ড. হাবিব আর রহমান শিক্ষাবান্ধব এবং ড. সরওয়ার মুর্শেদ এর মাতা সাহেদা খানম এর নামে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, আমার অগ্রজ প্রতীম গত বছরের বিভাগের মেধাবী শিক্ষার্থীদের কল্যানে যে শিক্ষা বৃত্তি চালু করেন তা ছিল প্রশংসনীয় ও উৎসাহমুলক এবং বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের মধ্যে প্রথম বাংলা বিভাগে চালু হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোকে মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য আহবান জানান। তিনি শিক্ষাবৃত্তি প্রদানের জন্য অদুর ভবিষৎতে একটি নীতিমালা প্রনয়ন করা হবে বলে জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, যেকোন বিষয়ে বৃত্তি লাভ কাজের উৎসাহকে আরো বাড়িয়ে দেয়। তবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হলে বৃত্তি পেতেই হবে এমন কোন কথা নেই। তিনি বৃত্তি প্রদানের জন্য বাংলা বিভাগের সাবেক শিক্ষক ড. হাবিব আর রহমান, ড. সরওয়ার মুর্শেদকে ধন্যবাদ জানান। অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, বৃত্তির টাকার পরিমান কত এটা মুখ্য বিষয় নই। উৎসাহটাই বড়। যাতে একজন শিক্ষার্থী তার পড়াশুনার মধ্যে উৎসাহ ও উদ্বিপনা খুজে পায়। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আজ যারা বৃত্তি পেলে তাদেরকেই নই সবাইকে মানবিক গুনের অধিকারী হতে হবে। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, বাংলা বিভাগের সাবেক শিক্ষক ড. হাবিব আর রহমান। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ রাশিদুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য যে এবারে বিভাগের ছয়জন শিক্ষার্থীকে একাডেমিক ভালো ফলাফলের জন্য বৃত্তি প্রদান করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে