ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) সুন্দর আগামীর জন্য রোভারিং স্লোগানকে সামনে রেখে রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাশ ও দীক্ষা অনুষ্ঠান ২০১৯ সমাপ্ত হয়েছে।

দীক্ষা প্রদানের মাধ্যমে তাঁবুবাস শেষ হয় শুক্রবার। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন আম বাগানে পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাঁবুবাশ ও দীক্ষা অনুষ্ঠানের উদ্ধোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট’র সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ। তিনব্যাপী অনুষ্ঠিত এ তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠানে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান, নাচ প্রদর্শিত হয়।

তিনদিনের ক্যাম্প শেষে ইবি রোভার স্কাউটের ৭২ জন সদস্যকে দীক্ষা প্রদান করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্কাউট লিডার আর এস এল অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ইউনিট কাউন্সিলের সভাপতি মো: মোস্তফা কামাল,সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন সহ রোভার সদস্যবৃন্দ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে