ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারদিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকাল ১০.০০ টায় টিএসএসসি এর ১১৬ নং কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো: জাকারিয়া রহমান।

প্রশিক্ষণ কর্মশালাটি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো: রেজওয়ানুল ইসলাম, উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস ও নৃত্য প্রশিক্ষক ভারতের পশ্চিম বাংলার নৃত্য শিল্পী সোমা গিরি।
অনুষ্ঠান উপস্থাপন করেন হিসাব শাখার উপ-পরিচালক শেখ জাকির হোসেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























