ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটির সম্মিলিত আয়োজনে ইউল্যাবে দুই দিনব্যাপী (২৫–২৬ অক্টোবর) ‘ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স অন কম্পিউটেশনাল ইন্টিলিজেন্স–২০১৯ (আইজেসিসিআই)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ধানমন্ডির ইউল্যাব মিলনায়তনে ২৫ অক্টোবর,২০১৯ শুরু হয়েছে। এই কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন “আসন্ন দিনে আমরা কয়েকটি মূল চ্যালেঞ্জের মুখোমুখি হব। এটা অনুমান করা হয় যে মোট কর্মসংস্থানের প্রায় ৭০ শতাংশ কয়েক দশকের মধ্যে অটোমেটেড হতে পারে।” চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি এবং বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ এবং করণীয় নিয়ে তিনি বলেন, “আমাদের যে ৮ কোটি যুবক রয়েছে, তাদের প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে যাতে তারা ওই বিপ্লবে দেশে–বিদেশে নেতৃত্ব দিতে পারে।“
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাধর্মী কর্মকান্ডে আরো অধিক পরিমানে বিনিয়োগ করার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও পিএইচডি প্রোগ্রাম থাকলে বিশ্বিবিদ্যালয়গুলোর গবেষণা ভিত্তিক কর্মকন্ডে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড.এইচ এম জহিরুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান দুইদিনব্যাপী কনফারেন্স শুরু হয়। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান; ইউল্যাবের কম্পিউটার সায়েন্স এন্ড এন্ড ইঞ্জিনিয়ারিং এর সহযোগী অধ্যাপক শাহরিয়ার রহমান ; লীডস কর্পোরেশন এর চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য প্রদান করেন।
ইউল্যাবের স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন অধ্যাপক মো. আব্দুল মোত্তালিবের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বুয়েটের অধ্যাপক ড. এম কায়কোবাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. লরেন্স মা, হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ও ইএমএএলআই.আইও লিমিটেড,হংকং এর কো–ফাউন্ডার, সিইও এবং চিফ সায়েন্টিস্ট।
সম্মেলনে “আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) এবং ব্লকচেইন কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ?” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন আইসিটি ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি জনাব এহসানুল পারভেজ; হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা; বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির; এসিআই গ্রুপের গ্রুপ এমডি ড. আরিফ দৌলা; বুয়েটের অধ্যাপক ড. এম কায়কোবাদ ও ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও হাবীবুল্লাহ এন করিম এর মডারেশনে প্যানেল আলোচনায় বক্তারা আলোচনায় অংশ নেন। সম্মেলনে বিভিন্ন সেশনে দেশী–বিদেশী বক্তারা প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনটির সহযোগিতায় আছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও আইসিটি বিভাগ।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























