রাবি প্রতিনিধিঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট) ২০১৯-২০ সেশনে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর রুয়েটের ১৪ টি বিভাগে ১২৩৫ ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।
দুই গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত পরিক্ষার মধ্যে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯ টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১১ টায়। এছাড়া আর্কিটেকচার বিভাগকে আলাদা করে “খ” গ্রুপের প্রার্থীদের ভর্তি পরিক্ষা সকাল ৯ টায় শুরু হয়ে শেষ হয় ১২.৩০ টায়। সকাল থেকেই বৈরী আবহাওয়া স্বত্ত্বেও ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় মূখরিত ছিল রুয়েট ক্যাম্পাস।এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯০৬০ জন ছাত্র-ছাত্রী মনোনিত করা হয়েছে। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় ৮০ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। চলতি বছর রুয়েটের ১৪ টি বিভাগে ১২৩৫ ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, পরীক্ষা চলাকালে ক্যাম্পাসের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার, রোভার স্কাউট সদস্যরা শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন। কোন প্রকার  অপ্রীতিকর  ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। আশা করছি প্রতিবারের ন্যায় এবারও আমাদের সুনাম অক্ষুন্ন থাকবে।আগামী ০৪ নভেম্বর ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং রুয়েটের ওয়েবসাইট (www.ruet.ac.bd) তে প্রকাশ করা হবে।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে