বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের পাঠদানের জন্য পৃথক দুটি ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর ২০১৯) সকালে কবি হেয়াত মামুদ ভবনের ইংরেজি বিভাগে এবং একাডেমিক ভবন-৩ এ সমাজবিজ্ঞান বিভাগে পৃথক দুই অনুষ্ঠানে ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক উপকরণসমৃদ্ধ এসব ক্লাসরুম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে নতুন মাত্রা যোগ করবে। প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনকে যেভাবে সহজ করেছে ঠিক একইভাবে এসব উপরকণ ব্যবহারে মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা জ্ঞান চর্চায় আরো সমৃদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ইংরেজি বিভাগের ভার্চুয়াল ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:), প্রক্টর (চলতি দায়িত্ব) মো: আতিউর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহ্সীনা আহ্সান, সহকারী অধ্যাপক আসিফ আল মতিন, প্রভাষক মো: মুশরিফুর জিলানী, ইমরানা বারী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমান, বিউটি মন্ডল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো: মনিরুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ফাহিমুল কাদের সিদ্দিকী, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো: এহতেরামুল হক, সেকশন অফিসার মো: আরিফুল ইসলামসহ ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এসময় কবি হেয়াত মামুদ ভবনের সামনে ভিন্ন জাতের কয়েকটি বৃক্ষ রোপন করেন প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

এছাড়াও সমাজবিজ্ঞান বিভাগে ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করেন বিভাগটির প্রধান ও বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:), সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুসতারী ও প্রভাষক শাম্মী ইসলাম।অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ প্রক্রিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে মূলবক্তা ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার। মূলবক্তা তাঁর বক্তব্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: কাজী রেজুয়ান হোসেন এর সভাপতিত্বে সেমিনারে বিভাগের সহযোগী অধ্যাপক মো: শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: তানজিউল ইসলাম, আরিফা সুলতানা, প্রভাষক মোছা: রাজিয়া সুলতানা, মো: সাইফুল ইসলামসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























