রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ঐ প্রতিষ্ঠানের এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকেলে ওই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
রোববার (২০ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা নগরীর মতিহার থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় স্কুলের প্রভাষক দুরুল হুদাকে একমাত্র আসামি করা হয়েছে। পরে বিকেলে নগরীর কাজলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।মামলার এজাহারে উল্লেখ করা  হয়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাসায় পড়াতে আসেন দুরুল হুদা। পড়া শেষে ছাত্রীকে বাড়ি দেখার নাম করে স্টোররুমে নিয়ে যান তিনি। এক পর্যায়ে তিনি অশালীন আচরণ করেন। বিষয়টি বুঝতে পেরে দুরুল হুদাকে ধাক্কা দিয়ে চলে আসতে চাইলে আবারও তাকে জড়িয়ে ধরেন তিনি। ছাত্রীর চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসেন। ওই সময় দুরুল হুদা পালিয়ে যান।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুরুল হুদাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে