ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আজ (২০ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় মসজিদ ভবনের নীচতলায় অফিস সহায়ক কর্মচারী সমিতির অফিস উদ্বোধন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, পরিবহন প্রশাসক ও শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সহকারী প্রক্টর আনিচুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন এবং স ালনায় ছিলেন সমিতির সভাপতি আতিয়ার রহমান।
এরপর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী অফিস সহায়ক কর্মচারী সমিতির অফিস সংলগ্ন প্রিন্টিং প্রেস অফিস পরিদর্শন করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























