আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলী মহোদয় পাবনার সম্মানিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সহযোগিতার আহবান জানান।

বেলা ১১টায় উপাচার্য মহোদয়ের অফিস কক্ষে মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলী বলেন, প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ৯২০টি আসনের বিপরীতে ২৫,৭০৫ জন আবেদন করেছেন। ক্যাম্পাসের একাডেমিক ভবনসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। অভিভাবকদের বসার ব্যবস্থা করা হবে। অসাধু পরীক্ষার্থীরা নানা পদ্ধতিতে জালিয়াতির আশ্রয় গ্রহণ করতে পারে। ভর্তি পরীক্ষা দুর্নীতিমুক্ত ও জালিয়াতি মুক্তভাবে গ্রহণের লক্ষ্যে সাংবাদিকসহ সকল মহলের সর্বাত্মক সহযোগিতা দরকার। পাবনার প্রতিষ্ঠান হিসেবে পাবনাবাসী ভর্তি পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি।

উপাচার্য মহোদয় আরো বলেন, এম সি কিউ এবং লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে। প্রকৃত মেধাবীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থীদের আমরা বেছে নেব। সকল রকম দুর্নীতি নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা উঁচু স্তরে নেয়া হবে। অচিরেই এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মান সম্পন্ন পর্যায়ে উন্নীত হবে।সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাননীয় উপাচার্য মহোদয়।মতবিনিময় সভায় মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, জনগণের ট্যাক্সের পয়সায় বিশ্ববিদ্যালয় চলে। তাই দেশ ও জাতির কাছে আমরা দায়বদ্ধ। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। যদিও পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারি নাই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অচিরেই এই বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন ও গবেষণার তীর্থ ভূমিতে পরিণত হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট মোঃ সাইফুল ইসলাম, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, ছাত্র উপদেষ্টা মোঃ মাহমুদুল হাসান। জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী মতবিনিময় সভা স ালনা করেন। সাংবাদিকদের মধ্যে পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন বক্তব্য দেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে