রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে ছুরিকাঘাত করে আহত করেছে ছিনতাইকারীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাবির হবিবুর রহমান মাঠে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফিরোজ আনাম। শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।প্রতক্ষদর্শীরা জানান, ফিরোজ আনামকে হাতুড়ি দিয়ে মাথায়, বুকে, কাধে আঘাত করেছে। ছুরি দিয়ে পায়ের রগ ও মাথায় আঘাত করা হয়েছে। মাথা দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, সর্বস্তরের গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন অপরাধীদের ধরতে কাজ করছে। আশাকরি দ্রুত অপরাধীদের ধরতে সক্ষম হবো ।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে