বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ বিষয়ে কাজ শুরু করা সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কে এ এম সাকিবকে সভাপতি ও উর্দূ ভাষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদ রাজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা করা হয়। ১বছর মেয়াদের এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়েল লিগ্যাল সেলের প্রশাসক ড. শাহিন জোহরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ জান্নাতুন নাঈম মিতু, সহ-সভাপতি-২ সারোয়ার সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর অন্তু, কোষাধ্যক্ষ সাইদুল হাসান,  সাংগঠনিক সম্পাদক রিপন মাহমুদ, দফতর সম্পাদক সোহানুর রহমান, প্রচার সম্পাদক সাঈদ সজল, তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক শফিকুল ইহসান সিফাত, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মতিউর পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ, কার্যনির্ববাহী সদস্য, ইনসানা ইসলাম ইতি, ফারহানা সুলতানা, ফরহাদ হোসাইন প্রমুখ।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে