নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগ কর্তৃক ‘বিশ্ব খাদ্য দিবস ২০১৯’ উদযপান করা হয়।

এ উপলক্ষে আজ বুধবার (১৬ অক্টোবর ২০১৯) সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-২ এর খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। নোবিপ্রবি খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্ত্বাধিকারী নিখাদ প্রকৃতির ইকবাল সিরাজিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করনে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























