বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর ৬৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর, ২০১৯) বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর সভাপতিত্বে সভাটি বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে বিকেলে অনুষ্ঠিত হয়।

সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো: আমিনুল ইসলাম খান,শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদ-উল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, ঢাকা বিশ^বিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগের প্রফেসর ড. হাসিবুর রশীদ, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেও চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান ।

এছাড়াও সিন্ডিকেটের সদস্য-সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:) সভায় উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে