সুন্দরবনে র‌্যাব-৬ এর সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী প্রধান আমিনুলসহ ৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলার কয়রা উপজেলার সুন্দরবনে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ জানান, সকালে সুন্দরবনে র‌্যাব-৬ এর সাথে জলদস্যু আমিনুল বাহিনীর গোলাগুলি হয়। এতে আমিনুল ও তার সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।এদিকে, হবিগঞ্জে শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কুদরত আলী নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোররাতে সুরাবই গ্রামে এ ঘটনা ঘটে।অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, ভোররাতে সুরাবই গ্রামে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড গুলি, ২টি রামদা, রডসহ ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জমাদি উদ্ধার করে পুলিশ। নিহত ডাকাত সর্দার কুদরত আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি ডাকাতির মামলা রয়েছে বলে জানান পুলিশ।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে