বান্দরবান প্রতিনিধিঃ জালভোট দিতে গিয়ে নাক্ষ্যংছড়িতে বিজিবির গুলিতে ভোটকেন্দ্রে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
ঘুমধুমের ফাত্রাঝিরির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রের বাইরে বিজিবির গুলিতে মংকিসা চাকমা মারা গেছে। এসময় অংচাই মং মারমা আহত হয়েছে। সোমবার (১৪অক্টোবর) সাড়ে তিনটার সময় ধুমধুম ভোট কেন্দ্র এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আজমত আলী বুলু মেম্বারের লোকজন জালভোট দিতে ভোট কেন্দ্রের জড়ো হলে অপর পার্থী বাবুল কান্তি তঞ্চঙ্গ্যার সমর্থকরা বাঁধা দেয়। এসময় কেন্দ্রের সামনে হট্টগোল সৃষ্টি হলে সেখানে গিয়ে বিজিবি গুলি চালালে ১জন নিহত হয়। এসময় আহত হয় ১জন।
ঘটনার সত্যতা স্বীকার করে ফাত্রা ঝিড়ি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এমদাদ উল্লাহ মোঃ উসমান বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। ইচ্ছাকৃত ভাবে এটা করা হয়নি, এই ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করেছে।
রিমন পালিত
বান্দরবান নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























