চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ২৮ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি খোরশেদ আলম নিহত হয়েছেন। রোববার রাতে নগরীর ডাবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব জানায়, আগ্রাবাদ এলাকায় র‍্যাব-৭ এর টহল দলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হঠলে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে ২ টি বিদেশি পিস্তলসহ ৩টি অস্ত্র এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে নিশ্চিত হওয়া যায় তার নামে বিভিন্ন থানায় ৮টির বেশি মামলা রয়েছে।

তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে