নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে জিহাদী বই ও ককটেলসহ ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে সদর থানায় প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানায় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।আটকরা হল, আব্দুল মান্নান (২০) বরিউল মাহাবুব (১৯) আব্দুস সবুর (১৯) মহি উদ্দিন (১৯) আলমগীর হোসেন মিঠু (৩৫) মেহেদী হাসান (১৯) ।
পুলিশ সুপার জানান জানান, রাতে নামাজগড় এলাকার একটি বাড়িতে অনন্ত ৩০ জন শিবির নেতা-কর্মী মিটিং করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৬টি ককটেল, ১৫টি সাউন্ড বোমা ও বেশকিছু জিহাদী বইসহ ৬ শিবির কর্মীকে আটক করা হয়। এসময় বাকী আরো কিছু শিবির কর্মী পালিয়ে যায়।
জেলায় নৈরাজ্য সৃষ্টির জন্য তারা সংগঠিত হচ্ছিল বলে জানান পুলিশ সুপার এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাশ বিরোধী আইনে মামলা হবে।
আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























