পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সকল ছাত্রছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস একটি বিবৃতি দিয়েছে শনিবার (১২ই অক্টোবর) ।


বিবৃতিতে বলা আছে,- “এতদ্বারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর নিরাপত্তার স্বার্থে যারা পাবনা শহর অথবা শহরের আশে-পাশে বিভিন্ন মেসে অবস্থান করছে তাদেরকে অবশ্যই আগামী ২০/১০/২০১৯ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মেস মালিকের নাম, মেসের নাম, মেসের অবস্থান ও মেস মালিকের মোবাইল নাম্বার সহ যাবতীয় তথ্য প্রক্টর অফিসে জমা দেয়ার জন্য বলা হল। একই মেসে অবস্থানরত এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর তথ্য একই সঙ্গে প্রদান করা যাবে।” সম্প্রতি বুয়েটে ছাত্রদের আবাসিক হলে ২য় বর্ষের শিক্ষার্থী আবরার হত্যাকান্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরনের উদ্দেশ্যে পাবিপ্রবি প্রক্টর ডঃ প্রীতম কুমার দাস এই উদ্যোগ নেন।
উল্লেখ্য, পাবিপ্রবিতে প্রায় ৫০০০ শিক্ষার্থীর জন্য আবাসিক হল রয়েছে মাত্র ২ টি, যার মধ্যে একটি ছাত্রদের জন্য ৫০০ সিট বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ও ছাত্রীদের জন্য একটি ৩০০ সিট বিশিষ্ট শেখ হাসিনা হল।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























