বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ যোগদানকৃত নতুন কর্মচারীবৃন্দের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর, ২০১৯) সকালে ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল।
দেশের পাবলিক বিশ^বিদ্যালয়ের ইতিহাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ই প্রথম নতুন যোগদান করা শিক্ষক-কর্মকর্তার পাশাপাশি কমচারীদের জন্য দুই মাসের প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পেশাগত জীবনে সফলতার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বেরোবি’র মতো দেশের অন্যান্য পাবলিক বিশ^বিদ্যালয় প্রশিক্ষণ অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বলে মন্তব্য করেন তিনি। সভাপতির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ প্রথম ব্যাচের কর্মচারীবৃন্দ প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যক্তিজীবনে সফলতার পাশাপাশি বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিবেন বলে আশা প্রকাশ করেন। সমাপনী অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য কর্মচারীবৃন্দকে সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর ও ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর বোর্ড অব গভর্নস-এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, বেরোবি জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: এহতেরামুল হক এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: মেরাজ আলী ।
উল্লেখ্য, প্রথম ব্যাচের দুই মাসের প্রশিক্ষণে অংশ নেয়া কর্মচারীবৃন্দরা হলেন, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার মো: আখেরুল হাসান, বাস চালক মো: আরিফ আহমেদ চৌধুরী, মো: মনিরুল ইসলাম, মো: শাহীন, মো: আব্দুর রশীদ, মো: হাসানুর ইসলাম ডাবলু, মো: আমজাদ হোসেন, মো: আজিজুর রহমান, বাস হেলপার মো: আমজাদ হোসেন, মো: রাহিনুর ইসলাম শেখ, মো: আলাউল ইসলাম, মো: নুরুজ্জামান ইসলাম, শ্রী মিলন কুমার দাস, মো: আরিফুল ইসলাম ও মো: আবুল কালাম আজাদ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























