বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণরত শিক্ষক, কর্মকর্তাবৃন্দ শিক্ষা সফরের অংশ হিসেবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী (বিএমটিএফ) পরিদর্শন করেছেন। আজ বুধবার (৯ অক্টোবর, ২০১৯) সকালে বেরোবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সঙ্গে শিক্ষক, কর্মকর্তাবৃন্দ গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত বিএমটিএফ- এর কারখানা পরিদর্শন করেন।

এসময় বিএমটিএফ এর কনফারেন্স রুমে ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো: সালেহ উদ্দিন এসজিপি, এনডিসি এবং বেরোবি ভাইস-চ্যান্সেলর মতবিনিময় সভায় অংশ নেন। এসময় প্রতিষ্ঠানটির বর্তমান উৎপাদিত পণ্য ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বেরোবির কর্মকর্তাবৃন্দকে অবহিত করা হয়। বিএমটিএফ- এর কর্মকর্তাবৃন্দ বেরোবি প্রতিনিধিদের সঙ্গে ইভিএম মেশিন, এনআইডি কার্ড, ইলেকট্রনিক্স পন্য, ফার্ণিচার, চামড়াজাত পণ্য, অটোমোবাইলসহ বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী পরিদর্শনের সুযোগ ও আতিথেয়তার জন্য বিএমটিএফকে ধন্যবাদ জ্ঞাপন করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

বিএমটিএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: ইকবাল আখতার মিঞা এসপিপি, এনডিসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল পরিচালক আশরাফুল ইসলাম, পিবিজিএম, ব্রিগেডিয়ার জেনারেল মো: আইনুল মোর্শেদ খান পাঠান, অতিরিক্ত পরিচালক কর্ণেল মো: শাহরিয়ার রশীদ, পিএসসি, কর্ণেল মো: আকরামুল হক, এসপিপি, পিএসসি, কর্ণেল বেলায়েত হোসেন চৌধুরী, কর্ণেল মাসুদ করিম, কর্ণেল মনিরুল ইসলাম, কর্ণেল মো: বনী ইয়ামীন, জিএম লে. কর্ণেল মো: মিজানুর রহমান, ডিজিএম মো: নাজমুস সাকিব, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের প্রভাষক মো: ইউসুফ, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সারোয়ার আহমাদ, সহিবুর রহমান. ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো: মনিরুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ফাহিমুল কাদের সিদ্দিকী, ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব মো: আমিনুর রহমানসহ বেরোবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে