রাবি প্রতিনিধিঃ বক্তব্য শেষে ‘জয় হিন্দ’ স্লোগান দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও নিয়োগ বাণিজ্যের ফোনালাপ ফাঁসের ঘটনায় উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে’ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তারা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল শেষে জোহা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংস্কৃতি বিভাগের ছাত্র রঞ্জু হাসানের সঞ্চালনায় রাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর। ধারাবাহিক ক
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে আগামীকাল বুধবার বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেন তিনি।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























