ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধ, বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন “শাপলা ফোরাম” এর উদ্যোগে সাধারণ সভা এবং “বৃক্ষরোপণ” ও “জ্যোতির্মান” স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।  দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সম্মুখ রাস্তার পাশে দিয়ে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইবি শাপলা ফোরামের নেতৃবৃন্দরা।
বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের কে উৎসর্গ করে জ্যোতির্মান স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইবি শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের সঞ্চালনায় এবং ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী বলেন চার পাঁচ প্রজন্ম ধরে তিলে তিলে শাপলা ফোরাম একটি অবিচ্ছেদ্য এবং অবিভাজ্য এবং একই সাথে দুর্দান্ত প্রগতিশীল সংগঠনে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থী ভর্তি করানো, নারীদের ভর্তি করা এসকল কর্মকাণ্ডে শাপলা ফোরামের একক অবদান রয়েছে। আমি মনে করি আমার তথা আমার প্রশাসনের বর্তমান বিশ্ববিদ্যালয়ের জন্য শাপলা ফোরাম একটি ধ্রূবতারা, শাপলা ফোরাম আমাদের দিকদর্শন। আমরা অর্জন যদি কিছু বলতে চাই, তাহলে একটি বড় মাদ্রাসা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় এখন আসলেই একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, জ্যোতির্মান স্মরণিকার আহবায়ক অধ্যাপক ড. সাইদুর রহমান। মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে শাপলা ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে